১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫১৪ জন, মৃত্যুশূন্য দিন পার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 107

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৫ জন। ঢাকার বাইরের জেলাগুলোতে ভর্তি হয়েছেন ১১১ জন, বরিশালে ১১৫ জন, চট্টগ্রামে ৯০ জন, ময়মনসিংহে ১৫ জন এবং রাজশাহীতে ৮ জন রোগী।

আরও পড়ুন : দেশে একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২১৯ জন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৯২ জন নারী। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৪ হাজার ৬৯২ জন রোগী।

পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছরের সংক্রমণ তুলনামূলক নিয়ন্ত্রিত থাকলেও ডেঙ্গুর প্রকোপ প্রতি বছরই উদ্বেগজনক আকার ধারণ করছে। উল্লেখযোগ্যভাবে, এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ২০২৩ সালে, সংখ্যাটি ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। পরের বছর ২০২৪ সালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১১ জন। ২০২২ সালে সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে মাত্র ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫১৪ জন, মৃত্যুশূন্য দিন পার

সর্বশেষ আপডেট : ০৬:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫