১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কার সঙ্গে এক রাত কাটাতে চান আমিশা প্যাটেল?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 112

পঞ্চাশেও অবিবাহিত আমিশা প্যাটেল। বলিউডে একসময় দারুণ জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী জানিয়েছেন, জীবনে বহু প্রেমের প্রস্তাব পেলেও তিনি কখনও থিতু হতে চাননি। বিয়ের ব্যাপারে তার আস্থা থাকলেও এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তে পৌঁছননি তিনি। তবে সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রী প্রকাশ করলেন এক গোপন ইচ্ছের কথা, যা শুনে ভক্তরা রীতিমতো অবাক।

আমিশার সরল স্বীকারোক্তি— এক রাতের জন্য হলেও বিখ্যাত হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে সময় কাটাতে চান তিনি। ছোটবেলা থেকেই টম ক্রুজের অনুরাগী আমিশা জানান, তাঁর শৈশবে স্কুলব্যাগ থেকে শুরু করে ঘরের দেওয়ালে টমের পোস্টারই শোভা পেত। এমনকি পেন্সিল বাক্সেও টম ক্রুজের ছবি রাখতেন তিনি।

আরও পড়ুন : শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

অভিনেত্রীর ভাষায়, “আমি ছোটবেলা থেকে ওকে ভীষণ পছন্দ করি। ওর জন্য যা করতে হয়, আমি করব। এক রাতের জন্য শয্যাসঙ্গিনী হতেও আমার আপত্তি নেই।”

প্রসঙ্গত, ‘টপ গান’, ‘মিশন ইম্পসিবল’ সিরিজ থেকে শুরু করে ‘দ্য মামি’— টম ক্রুজ বরাবরই বিশ্বজুড়ে ভক্তদের কাছে অন্যতম জনপ্রিয় নায়ক। আশির দশকে যেমন তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন, আজও তার আবেদন অটুট।

উল্লেখ্য, আমিশা প্যাটেলের বলিউডে প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ দিয়েই আলোড়ন তোলেন। তবে বেশ কিছুদিনের বিরতির পর ২০২৩ সালে তিনি আবারও বড়পর্দায় প্রত্যাবর্তন করেন ‘গদার ২’ ছবির মাধ্যমে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কার সঙ্গে এক রাত কাটাতে চান আমিশা প্যাটেল?

সর্বশেষ আপডেট : ০৫:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫