০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফোন হারালেন গয়েশ্বর চন্দ্র, খুঁজে দিলে পুরস্কার ৫০০০ টাকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 100

রাজধানীর লালবাগে এক মতবিনিময় সভায় অংশ নিতে গিয়ে নিজের মোবাইল ফোন হারালেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন তিনি। বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার পরই ফোন হারানোর বিষয়টি বুঝতে পারেন গয়েশ্বর। সঙ্গে সঙ্গেই খোঁজাখুঁজি শুরু হলেও সেটি উদ্ধার সম্ভব হয়নি। ফোনটি চুরি হয়েছে নাকি অন্যভাবে হারিয়ে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে থামানো হলো সোহেল তাজকে

এ সময় উপস্থিতদের উদ্দেশে মাইকিং করে জানানো হয়— যে ব্যক্তি ফোনটির সন্ধান দিতে পারবেন, তাকে ৫০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফোনটি ফেরত মেলেনি।

উল্লেখ্য, এর আগে একই সভায় বক্তব্য রাখতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, “যারা বাংলাদেশ সৃষ্টির সময় বিরোধিতা করেছিল, তারাই পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করে জাতীয় নির্বাচনে বাধা দিচ্ছে।”

তিনি আরও দাবি করেন, সরকার নির্দলীয় নিরপেক্ষ থাকার কথা বললেও বাস্তবে একটি নির্দিষ্ট দলকেই সুবিধা দিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফোন হারালেন গয়েশ্বর চন্দ্র, খুঁজে দিলে পুরস্কার ৫০০০ টাকা

সর্বশেষ আপডেট : ০৮:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫