১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাকিস্তানে ভূমিকম্পের আঘাত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 102

প্রতীকি ছবি

পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় শুক্রবার ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল এবং এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১৯৫ কিলোমিটার গভীরে। পেশাওয়ার, আত্তক, চিত্রালসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : ইসরায়েলি সেনা ইউনিটের জন্য সেবা বন্ধ করল মাইক্রোসফট

ভূমিকম্পের সময় বিভিন্ন শহরে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় প্রশাসন শান্ত থাকার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিন্দুকুশ, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে প্রায়ই কম্পন ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানে একের পর এক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে।

গত মাসেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং কয়েক হাজার মানুষ আহত হয়। সেই ভূমিকম্পের প্রভাব পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশাওয়ার থেকে শুরু করে লাহোর পর্যন্ত অনুভূত হয়েছিল।

ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ভূতাত্ত্বিক অবস্থানের কারণে এ অঞ্চলে এমন ভূকম্পন ভবিষ্যতেও নিয়মিত ঘটতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাকিস্তানে ভূমিকম্পের আঘাত

সর্বশেষ আপডেট : ০৩:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫