০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষ: নিহত ৩

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 106

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষ: নিহত ৩

সর্বশেষ আপডেট : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫