রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ইবনে মিজান জানান, বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছি।
তিনি আরও বলেন, আমাদের অভিযান চলছে। যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।
ঢাকা ডেস্ক 









