১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বায়ুদূষণে শীর্ষে পাকিস্তান , ঢাকার অবস্থান কত?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 95

ছবি : সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ১৯০।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান পঞ্চম। ঢাকার গড় বায়ুমান ১৫৭। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ুদূষণে ১৯০ স্কোর নিয়ে শীর্ষ স্থানে আছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বায়ুদূষণে শীর্ষে পাকিস্তান , ঢাকার অবস্থান কত?

সর্বশেষ আপডেট : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫