সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সৌদিতে নিজস্ব বাসভবনে তার মৃত্যু হয়। তার এ মৃত্যুর খবরে মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মওলানা আজহারি বলেন, আল্লাহ তাআলা তার ভুলত্রুটি মার্জনা করে তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন।
ফেসবুক পোস্টে বলা হয়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি— শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে-শায়খ ৮২ বছর বয়সে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন।
তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদে আসীন ছিলেন। ইসলামিক ফিকহ ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত বিশেষ গুরুত্ব বহন করতো। আল্লাহ তাআলা তার ভুলত্রুটি মার্জনা করুন, তার জীবনের সমস্ত খেদমতকে কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন।
আরও পড়ুন : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন
প্রসঙ্গত, আব্দুল আজিজ সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন। ১৯৯৯ সালে তিনি এই পদে নিযুক্ত হন। বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা প্রধান মুফতির প্রধান দায়িত্ব যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে।
এছাড়া
১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন শায়খ আবদুল আজিজ। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।
ঢাকা ডেস্ক 













