চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর এ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় নির্বাচন কমিশনার এক জরুরি বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।
জানা যায়, দুর্গাপুজা উপলক্ষে আগামীতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় চাকসু নির্বাচন প্রচার-প্রচারণায় খুবই কম সময় পাচ্ছিলেন প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই নির্বাচন পেছানোর দাবি জানান তারা। সেটিকে আমলে নিয়ে আজ এই সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা ডেস্ক 









