০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শেরপুরে প্রেম নিয়ে দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 104

ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধের জেরে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহমান (১৩)। সে উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আব্দুর রহমান বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। এ সময় একই এলাকার রোকন নামের এক কিশোরও খড়িয়াপাড়ার এক কিশোরীকে পছন্দ করায় দুই কিশোরের মধ্যে বিরোধ তৈরি হয়। রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়।

প্রথমে আহতদের নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিহতের চাচা মতিউর রহমান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। পুলিশ আইনী প্রক্রিয়া অনুসরণ করছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ পৌঁছানোর পর অভিযোগ দায়ের করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শেরপুরে প্রেম নিয়ে দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট : ০৪:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫