১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, আ.লীগ কর্মী আটক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 97

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে সিলেটের বাসিন্দা মিজানুর রহমানকে জ্যাকসন হাইটস এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাকে হাতকড়াও পরানো হয়।

ঘটনার বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাকে গালিগালাজ করা হয়। তার ভাষ্যে, এটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা।

আরও পড়ুন : এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। তাই ভাঙা ডিম দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ প্রকৃতিগতভাবেই সন্ত্রাসী সংগঠন। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর তাদের হামলে পড়া অপ্রত্যাশিত নয়।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান করছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা উচিত।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, আ.লীগ কর্মী আটক

সর্বশেষ আপডেট : ১০:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫