বলিউডের ভাইজান খ্যাত সালমান খান সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন । মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমাটির শুটিং।
ভারতীয় গণমাধ্যমের খবর, এই সিনেমায় একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান খান, পান বেশ খানিক চোট। তবে আঘাত পেলেও সেই শুটিং শেষ করা হয় বলে জানা গেছে।
কনকনে ঠান্ডার মধ্যে লাদাখের বরফাবৃত এলাকায় চলছিল এই সিনেমার শুটিং। প্রায় ৪৫ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সালমানের শুটিং ছিল ১৫ দিনের জন্য। এই সময় বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং হয়েছে।
জানা যায়, ওই এলাকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে এবং অক্সিজেনের ঘাটতিও ছিল। এমন পরিবেশে শুটিং করতে গিয়েই তিনি আহত হন। তবে কিছুদিনের জন্য অভিনেতা বিরতি নেবে।
অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা।
ঢাকা ডেস্ক 









