০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঐতিহ্যবাহী পোশাকে পদ্ম ফুলের পুকুরে মেতে ওঠেন তরুণীরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 149

ঐতিহ্যবাহী পোশাকে পদ্মপুকুরে ছবি তুলছেন এক তরুণী। ছবি : সংগৃহীত

সবুজ পাতার মাঝে ফুটে আছে লাল আর গোলাপি পদ্ম। কেউ সৌন্দর্য উপভোগ করছেন, কেউ ছবি তুলছেন। শহরের কোলাহল থেকে একটু দূরে যদি এমন এক জায়গা, যেখানে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আর মনোমুগ্ধকর ফুলের সমারোহে মন ভরে ওঠে। ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রকৃতির সান্নিধ্যে সেখানে মিলবে প্রশান্তি। তবে এই জলে ভাসা পদ্ম পুকুর দেখতে যেতে হবে ভিয়েতনামের হো চি মিন শহরের তাম দা লোটাস পনডে।

প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এই পুকুরে ফুটে ওঠে লাল আর গোলাপি রঙের অসংখ্য পদ্ম ফুল। এই সময়টায় তাম দা লোটাস পন্ড এক প্রাণবন্ত স্বর্গে পরিণত হয়। ঐতিহ্যবাহী ভিয়েতনামি পোশাক পরে সৌন্দর্য উপভোগ করতে আসেন অনেক দর্শনার্থী। ফুলের মাঝে দাঁড়ানোর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে প্রকৃতি প্রেমীদের কাছে এটি যেন এক স্বপ্নের গন্তব্য।

একজন পর্যটক জানান, তাম দা পন্ডের এই অপরূপ সৌন্দর্য দেখে তিনি সত্যিই অভিভূত। তিনি আশা করেননি যে এটি এত সুন্দর হবে। বিশেষ করে পদ্ম ফুল ফোটার সময় আসায়, তার অনেক চমৎকার ছবি তোলার সুযোগ হয়েছে।

আরও পড়ুন : বিশ্বের বৃহত্তম মাটির মসজিদ সম্পর্কে জেনে নিন

২০১৫ সাল থেকে এই পুকুরের দেখাশোনা করেন পদ্ম পুকুরের মালিক নুয়েন থান সাং । তিনি জানান,জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই ফুলগুলো সবচেয়ে সুন্দরভাবে ফোটে। তিনি জানান, এটি তার জন্য শুধুমাত্র একটি কাজ নয়; এটি তার ভালোবাসার জায়গা। তিনি সারাদিন ধরে এই ফুলের যত্ন নেন, যেন পুকুরটি সব সময় প্রাণবন্ত থাকে।

তবে ভিয়েতনামের এই সুন্দর পুকুরটি শুধু দর্শনার্থীদের জন্যই নয়, স্থানীয়দের কাছেও গর্বের প্রতীক। এই পুকুরের মাধ্যমে স্থানীয় অর্থনীতিও লাভবান হচ্ছে। গ্রামের অনেক যুবক-যুবতী এখন পর্যটকদের জন্য গাইড হিসেবে কাজ করছেন। এতে স্থানীয়দের জন্য কর্মসংস্থানও বেড়েছে। তাম দা লোটাস পণ্ড তাই এখন শুধুমাত্র একটি পর্যটন স্থান নয়, বরং এটি স্থানীয়দের জন্য আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমেও পরিণত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঐতিহ্যবাহী পোশাকে পদ্ম ফুলের পুকুরে মেতে ওঠেন তরুণীরা

সর্বশেষ আপডেট : ০৯:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫