১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গরু নিয়ে বিরোধ: চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 86

কুপিয়ে হত্যার প্রতীকী ছবি

প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গায় আপন দুইভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত খোদা বক্স মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে একটি মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি।

মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গরু নিয়ে বিরোধ: চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে হত্যা

সর্বশেষ আপডেট : ০১:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫