১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতে প্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সিল জালিয়াতি, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 105

ছবি : সংগৃহীত

জুবায়ের হোসেন নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা ভারতে প্রবেশের পর বাংলাদেশি ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে ভুয়া এন্ট্রি দেখিয়ে গ্রেপ্তার হয়েছেন।

জুবায়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং একইসঙ্গে তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।

জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

জানা যায়,জুবায়ের হোসেন গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবেই বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু সেখানে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জাল করে ভুয়া গমন দেখান। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

আরও পড়ুন : সুদানে মসজিদে ড্রোন হামলা: নিহত অন্তত ৭৮

এরপর তাকে দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে তারা। এ ঘটনায় দর্শনা ইমিগ্রেশনের এসআই তুহিন হোসেন বাদী হয়ে জুবায়ের হোসেনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতে প্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সিল জালিয়াতি, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১১:২৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫