০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 84

বাম পাশে প্রবাসী মামুনএবং ডান পাশে ঘাতক ফাহিম ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে মামুন নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। পূর্বশত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে মামুনকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এলাকাবাসীর অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে তিনি সবসময় আইনের বাইরে থেকে গেছেন।

আরও পড়ুন : কুমিল্লায় মাজার ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

সর্বশেষ আপডেট : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫