১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মিশা সওদাগরের মৃত্যুর গুজব, ক্ষুব্ধ প্রতিক্রিয়া অভিনেতার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 162

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

গত দুই দিন ধরে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় অভিনেতা মারা গেছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি।

গুজবের প্রতিক্রিয়ায় মিশা সওদাগর বলেন, “এ ধরনের খবর একেবারেই ভিত্তিহীন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বারবার মৃত্যুর গুজব ছড়ানো সত্যিই বিরক্তিকর। আমি সবার কাছে অনুরোধ করব, এমন গুজব ছড়াবেন না এবং এতে কান দেবেন না।”

আরও পড়ুন : পিআর দাবিতে জামায়াত ভুল করছে, আ.লীগই লাভবান হবে: মান্না

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এ অভিনেতা। তিনি জানিয়েছেন, বদিউল আলম খোকনের নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই হঠাৎ করে এ ধরনের গুজব ছড়িয়ে পড়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিশা সওদাগরের মৃত্যুর গুজব, ক্ষুব্ধ প্রতিক্রিয়া অভিনেতার

সর্বশেষ আপডেট : ০৬:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫