০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 159

গাজীপুরের কাশিমপুর নামা বাজার এলাকার শ্মশান মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যরা।

তাদের দাবি, পূজা উপলক্ষে প্রস্তুত করা প্রতিমাগুলো দুপুরে পাহারাদাররা খাবারের জন্য বাইরে গেলে দুর্বৃত্তরা ভাঙচুর করে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় ভেতরে বাতি দিতে এসে তারা ভাঙচুরের ঘটনা দেখতে পান।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন : রাজধানীতে আওয়ামী লীগের আকস্মিক মিছিল

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার বলেন, “আমরা প্রতিমার নিরাপত্তায় সবসময় পাহারার ব্যবস্থা রেখেছিলাম। কিন্তু দুপুরে সাময়িকভাবে বাইরে গেলে এ ঘটনা ঘটে। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”

তবে কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের মো. আল আমিন ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, “বুধবার সারাদিন বৃষ্টি ও প্রবল বাতাস ছিল। বাতাসেই প্রতিমা ভেঙে গেছে, এর বাইরে অন্য কিছু নয়।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

সর্বশেষ আপডেট : ০১:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫