১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভক্তদের আবেগে ভাসালেন আলিয়া ভাট

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 90

বলিউড তারকা আলিয়া ভাট এবার ভক্তদের জন্য উপহার দিলেন এক ব্যতিক্রমী চমক। গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে অংশ নিয়ে তিনি শেয়ার করেছেন নিজের শৈশবের একটি বিশেষ মুহূর্ত, যা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম জানায়, জেমিনির সাম্প্রতিক এআই ট্রেন্ড ব্যবহারকারীদের শৈশব ও বর্তমানের দুটি ছবি মিলিয়ে একটি আবেগঘন ফ্রেম তৈরি করার সুযোগ দিচ্ছে। ঠিক সেই ধারাতেই আলিয়া ভাট নিজের ছোটবেলার ছবি ও বর্তমানের ছবি একত্রিত করেছেন।

আরও পড়ুন : দুবাইয়ে বিমানের ফ্লাইটে ত্রুটি, আটকে আছেন ১৭৮ যাত্রী

প্রথমে তার এক ভক্তের ফ্যান পেজ থেকে শেয়ার হওয়া ছবিতে দেখা যায়—বর্তমানের আলিয়া ছোটবেলার আলিয়াকে স্নেহভরে জড়িয়ে ধরেছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, “আমার শৈশবের আলিয়া আজকের আমিকে দেখে গর্বিত হতো।”

ছবিটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেললে আলিয়া নিজেও তা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। তিনি লিখেন, “মাঝে মাঝে আমাদের ভেতরের সেই আট বছরের শিশুটিকে জড়িয়ে ধরার প্রয়োজন হয়।”

ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয় টেইলর সুইফটের জনপ্রিয় গান “The Way I Loved You”, যা ভক্তদের কাছে নস্টালজিয়াকে আরও গভীর করে তোলে।

এই ট্রেন্ডে অংশ নেওয়া প্রথম বলিউড তারকা হিসেবে আলিয়া ভাট আবারও প্রমাণ করলেন, ভক্তদের সঙ্গে আবেগের বন্ধনে যুক্ত হতে তিনি সবসময়ই একধাপ এগিয়ে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভক্তদের আবেগে ভাসালেন আলিয়া ভাট

সর্বশেষ আপডেট : ০৫:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫