০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুবাইয়ে বিমানের ফ্লাইটে ত্রুটি, আটকে আছেন ১৭৮ যাত্রী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 109

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। ফলে ১৭৮ জন যাত্রী বর্তমানে সেখানে আটকা পড়েছেন।

মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা। তিনি জানান, নিয়মিত প্রি-ফ্লাইট পরিদর্শনের সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আটকা পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে পাঠানো হয়েছে এবং ভিসাজনিত কারণে বাকি তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। খাবার এবং অন্যান্য সুবিধার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

বিমান কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় যন্ত্রাংশ আজ (বুধবার) রাতে ঢাকা থেকে দুবাইয়ে পৌঁছাবে। মেরামত শেষ হলে একই রাতে ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনার আরও দুই লকার জব্দ

বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের বোর্ডিং সম্পন্ন হওয়ার পরও ফ্লাইটটি স্থগিত করা হয়।

সিলেটের যাত্রী আব্দুল আহাদ জিহাদি বলেন, “সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে উঠেছিলাম। কিন্তু হঠাৎ করে ত্রুটি ধরা পড়ায় এখন হোটেলে থাকতে হচ্ছে। কবে দেশে ফিরতে পারব, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

আরেক যাত্রী আবুধাবির হাবিব আহমেদ জানান, “ঢাকায় দ্রুত পৌঁছাতে বিমান বাংলাদেশ বেছে নিয়েছিলাম। কিন্তু দীর্ঘ বিলম্বে নারী, শিশু ও প্রবীণরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক সমস্যা সমাধান হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি গন্তব্যে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুবাইয়ে বিমানের ফ্লাইটে ত্রুটি, আটকে আছেন ১৭৮ যাত্রী

সর্বশেষ আপডেট : ০৫:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫