আজকের বৈশ্বিক বায়ুদূষণ সূচকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৫৩।
একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ২৯তম স্থানে। আজ সকাল সাড়ে ৮টার তথ্য অনুযায়ী ঢাকার একিউআই স্কোর ৭০। তথ্যটি প্রকাশ করেছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।
আরও পড়ুন : আজকের আবহাওয়া
এদিকে, ১৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১২৪ স্কোরে পাকিস্তানের লাহোর তৃতীয়, ১১০ স্কোরে ভারতের রাজধানী দিল্লি চতুর্থ এবং ১০৯ স্কোরে পেরুর লিমা পঞ্চম অবস্থানে রয়েছে।
বায়ুদূষণের মান নির্ধারণে শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর মাত্রার দূষণ বলে গণ্য করা হয়।
ঢাকা ডেস্ক 









