০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ নোটিশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 101

সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)–এর দুই শিক্ষক ও ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে এই নোটিশ জারি করা হয়। গত ১১ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ আদেশ দেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) নোটিশটি ডিসির হাতে পৌঁছানোর কথা রয়েছে।

তবে জেলা প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন, এখনো তিনি শোকজের কোনো কপি আনুষ্ঠানিকভাবে পাননি। গণমাধ্যমে তিনি বলেন, “শোকজের বিষয়ে শুনেছি, কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ হাতে আসেনি।”

আরও পড়ুন : ‘লাভ সোনিয়া’ নিয়ে আবেগঘন বার্তা দিলেন ম্রুণাল ঠাকুর

এদিকে এসকেআইএসসি’র সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক গণমাধ্যমকে শোকজ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকজে বলা হয়, শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন যথাযথ নিয়োগ বা পদোন্নতি ছাড়াই নিজ উদ্যোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইন-চার্জের দায়িত্ব নেন এবং অন্যান্য শিক্ষকদের দিয়ে অভিনন্দন জানাতে বাধ্য করেন। এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পদবি হালনাগাদ করে এবং স্থানীয় পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যা প্রতিষ্ঠানের নিয়ম-কানুনের সম্পূর্ণ পরিপন্থি।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল পদে একজনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরে দুই শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন, যা নিয়ে বিরোধ সৃষ্টি হয় এবং আদালতে রিট দায়ের হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ নোটিশ

সর্বশেষ আপডেট : ১১:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫