সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লটারিতে ১ লাখ দিরহাম জিতেছেন রাশেদ নামে এক বাংলাদেশি। বিগ টিকিট নামে দেশটির একটি লটারি প্রতিযোগিতায় লটারি কিনে তিনি এ টাকা জিতে নেন। বাংলাদেশি মুদ্রায় এর মূল্যমান ৩৩ লাখ টাকা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিগ টিকিট লটারির ২৭৮তম পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
দেশটির গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, বিগ টিকেট লটারির ২৭৮তম পর্বে মোট ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও জর্ডানের মোট ছয়জন নাগরিক প্রত্যেকে ১ লাখ করে মোট ৬ লাখ দিরহাম জিতে নেন।
এই ৬ জনের একজন বাংলাদেশের প্রবাসী মোহাম্মদ রাশেদ। ১৯ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন তিনি। ৪৯ বছর বয়সী এ প্রবাসী
সেখানে
আরও পড়ুন : প্রতারণার শিকার হয়ে কিরগিজস্তান থেকে দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি
পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। তিনি প্রায় প্রতিমাসেই এই লটারি কিনতেন। রাশেদ জানান, তিনি যখন লটারি জয়ের খবর পেলেন, তখন তিনি আনন্দে অভিভূত হয়ে যান।
তিনি বলেন, লটারির টাকা দিয়ে কী করব, তা এখনও ঠিক করিনি। তবে কিছু অংশ পরিবারের কাছে পাঠাব এবং বাকিটা দিয়ে আমার ঋণ শোধ করব।’
ঢাকা ডেস্ক 









