০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেটে সাদা পাথর লুটের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 77

সাহাব উদ্দিন

সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

গ্রেফতারকৃতের নাম সাহাব উদ্দিন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : সেপ্টেম্বরেই সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

র‍্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতাকে গ্রেফতার করে।

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জনান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিলেটে সাদা পাথর লুটের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০৩:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫