১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘ডাকসুতে দেওয়া প্রতিশ্রুতি ৫ মাসেই বাস্তবায়ন করবে শিবির’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 88

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) বিজয়ের পর সংগঠনটির প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ডাকসু নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো ৫ মাসের মধ্যেই বাস্তবায়ন করা হবে এবং বাকি ৭ মাস অতিরিক্ত কাজ করবে শিবিরের প্যানেল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের পর প্যানেলকে নির্দেশ দিয়েছি, শিক্ষার্থীদের যে প্রতিশ্রুতি দিয়েছো তা ৫ মাসে পূর্ণ করতে হবে। এরপর বাকি ৭ মাস বাড়তি কাজ করবে। এতে শিক্ষার্থীরা পরিবর্তন উপলব্ধি করবে।”

আরও পড়ুন : আজকের আবহাওয়া

তিনি আরও বলেন, ছাত্রশিবির কাউকে জোর করে সংগঠনে টানে না। সংগঠনের কর্মকাণ্ড ও কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে যারা আগ্রহী হয় তারাই যুক্ত হয়।

সাদ্দাম বলেন, “যদি কারো কাছে শিবিরের চেয়ে ভালো বিকল্প থাকে, সে সেখানে যেতে পারে। আমরা শুধু জীবন গঠনের জন্য ডাক দিই। ছাত্রশিবির কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে একজন শিক্ষার্থী চরিত্র, জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজেকে তৈরি করতে পারে।”

নোবিপ্রবি ছাত্রশিবির আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানে প্রায় ৬০০ নবীন শিক্ষার্থীকে কোরআন শরীফ, পরিচিতিমূলক বই, কলম, ফুল ও অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘ডাকসুতে দেওয়া প্রতিশ্রুতি ৫ মাসেই বাস্তবায়ন করবে শিবির’

সর্বশেষ আপডেট : ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫