০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাকসু নির্বাচনে জিতে যা বললেন ভিপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 87

জাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশন।

ফলাফলে ভিপি হিসেবে ঘোষণা হয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতুর নাম।

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানানো এ প্রতিক্রিয়ায় জিতু বলেন, ৩৩ বছরের চাওয়ার পূর্ণতা পেয়েছে। দলমত বিবেচনা না করে সবাইকে নিয়ে কাজ করব।

আরও পড়ুন : জাকসুতে বিজয়ের পর শিবির সভাপতির ফেসবুক পোস্ট

জাকসুর ভিপি হিসেবে নিজের প্রধান লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য এবং লেজুড়বৃত্তি রাজনৈতিক বন্ধ করার জন্য কাজ করা হবে। গেস্টরুম সংস্কৃতি থাকবে না।

উল্লেখ্য, জাকসুর নতুন ভিপি হওয়ার পথে ৩ হাজার ৩২৪ ভোট পেয়েছেন আব্দুর রশিদ জিতু । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৭৯ ভোট।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাকসু নির্বাচনে জিতে যা বললেন ভিপি

সর্বশেষ আপডেট : ১০:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫