জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার পর হল সংসদের ফলাফল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঘোষণা করা হয়েছে। সিনেট ভবনে ফলাফল প্রকাশের মাধ্যমে এটি শুরু হয়।
২১ নং (ছাত্র) হল
ভিপি: ইবনে শিহাব
জিএস: ওলিউল্লাহ মাহাদী
এজিএস: তুষার আহমেদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল
ভিপি: রাকিবুল ইসলাম
জিএস: আলী আহমেদ
এজিএস: সামিন ইয়াসির
আ ফ ম কামাল উদ্দিন হল
ভিপি: জিএমএম রায়হান কবীর
জিএস: আবরার শাহরিয়ার
এজিএস: রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
মীর মশাররফ হোসেন হল
ভিপি: খালেদ জুবায়ের
জিএস: শাহরিয়ার নাজিম
এজিএস: আরাফাত হোসেন
মওলানা ভাসানী হল
ভিপি: আবদুল হাই স্বপন
জিএস: হৃদয় পোদ্দার
এজিএস: রাকিব হাসান
শহীদ সালাম-বরকত হল
ভিপি: মারুফ হোসেন
জিএস: মাসুদ রানা
এজিএস: আবরার আজিম ভুঁইয়া
আলবেরুনি হল
ভিপি: রিফাত আহমেদ শাকিল
জিএস: মুনতাসির বিল্লাহ খান
এজিএস: সাদমান হাসান খান
আরও পড়ুন : ৪০ ঘণ্টা পর শেষ হলো জাকসুর ভোট গণনা
নওয়াব ফয়জুন্নেসা হল
ভিপি: বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
জিএস: সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
এজিএস: প্রার্থী নেই
১০ নং (ছাত্র) হল
ভিপি: আসিফ মিয়া
জিএস: মেহেদী হাসান
এজিএস: নাদিম মাহমুদ
১৫ নং (ছাত্রী) হল
ভিপি: শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
জিএস: মেহনাজ মোহনা
এজিএস: শাহানা আক্তার
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬,১১৫ এবং ছাত্রী ৫,৭২৮ জন। ভোটার উপস্থিতি প্রায় ৬৭–৬৮ শতাংশ। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এই নির্বাচনে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন প্রার্থী লড়েছেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিল না, একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে, এবং মাত্র ২৪টি পদে ভোটগ্রহণ করা হয়।
এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে দুটি হলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ঢাকা ডেস্ক 









