রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানান।
শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন।
আরও পড়ুন : নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১
সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ৮০৯ জনকে উল্লেথ করেন তিনি।
এসময় দেশীয় একনলা বন্দুক একটি, ওয়ান শ্যুটারগান একটি, দেশীয় পিস্তল একটি, গুলি ৪ রাউন্ড, বার্মিজ চাকু ৪টি এবং রাবার কার্তুজ উদ্ধার করা হয় বলে
জানান তিনি।
ঢাকা ডেস্ক 









