০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের সুখবর দিলেন সিইসি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 129

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও বৈধ জাতীয় পরিচয়পত্রধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ উদ্দেশ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ চলছে বলেও তিনি জানান।

সম্প্রতি টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ ঘোষণা দেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় পাঠানো এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন : সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ

অনুষ্ঠানে সিইসি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও কমিশনের চলমান প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও আগামী নির্বাচনে অংশগ্রহণের পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

প্রবাসীরা সিইসিকে কানাডায় এসে সরাসরি মতবিনিময় করার জন্য ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজনের জন্য কনস্যুলেট কর্তৃপক্ষকেও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ এ মতবিনিময়ে যুক্ত হয়ে সিইসির সঙ্গে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের সুখবর দিলেন সিইসি

সর্বশেষ আপডেট : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫