১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 69

ছবি : সংগৃহীত

কাতারের হামলা চালানোর একদিন পর ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৩১ জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিমান হামলায় সানার আল-তাহরির এলাকায় ঘরবাড়ি, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আল-জাওফের রাজধানী আল-হাজমে সরকারি কমপাউন্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা করছেন এবং হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সানা ও আল-জাওফে ইসরায়েলি আগ্রাসনে ১৩১ জন আহত হয়েছেন। তবে এখনো উদ্ধারকাজ চলছে, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপে অনেকেই আটকে থাকতে পারেন।

আরও পড়ুন : জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন। কিছু ইসরায়েলি যুদ্ধবিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি।

ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, সানা ও আল-জাওফে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।

তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইয়েমেন অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান সানার আল-সিত্তিন সড়কের একটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল

সর্বশেষ আপডেট : ১০:৪০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫