০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাত্রীকে উত্ত্যক্ত করায় গণপিটুনি দিয়ে দুই কিশোরকে পুলিশে দিল জনতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 95

মৌলভীবাজার সরকারি কলেজের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছুটি হওয়ার পর গেটের সামনে শিক্ষার্থীরা জড়ো হচ্ছিলেন। এ সময় দুই কিশোর এক ছাত্রীকে ইভটিজিং শুরু করলে আশপাশের মানুষ বিষয়টি টের পান। পরে উত্তেজিত জনতা তাদের আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে।

ঘটনার প্রতিক্রিয়ায় কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজ গেটসহ শহরের বিভিন্ন জায়গায় প্রায়ই ইভটিজিংয়ের ঘটনা ঘটে। অনেকে সামাজিক লজ্জা বা ভয়ে প্রকাশ্যে অভিযোগ করেন না। আজকের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্বস্তি মিললেও তারা দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানান।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস জানান, “নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, কেবল আইন প্রয়োগেই সমস্যার সমাধান সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তাদের মতে, ইভটিজিং কোনো দুষ্টুমি নয়; এটি নারী নির্যাতনের একটি রূপ, যা ভুক্তভোগীর মানসিক ক্ষতি করার পাশাপাশি সমাজে অস্থিরতা সৃষ্টি করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাত্রীকে উত্ত্যক্ত করায় গণপিটুনি দিয়ে দুই কিশোরকে পুলিশে দিল জনতা

সর্বশেষ আপডেট : ০৬:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫