১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইউক্রেনে পেনশনের লাইনে রাশিয়ার হামলা, নিহত ২৪

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 99

ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে দোনেৎস্কের প্রবীণ নাগরিকরা পেনশন উত্তোলনের সময় এ হামলা হয়।

এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহতরা সবাই সাধারণ মানুষ এবং তারা দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নিতে জড়ো হয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিকদের ওপর অন্যতম ভয়াবহ হামলা হবে। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার ৪২ মাস পরও এ ধরনের হামলা অব্যাহত রয়েছে।

এর আগে, গত আগস্টের শেষ দিকে কিয়েভে রাতের আঁধারে চালানো বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছিলেন। গত সপ্তাহান্তে রাশিয়া ইউক্রেনীয় রাজধানী কিয়েভে যুদ্ধ শুরুর পর আকাশপথে সবচেয়ে বড় হামলা চালায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইউক্রেনে পেনশনের লাইনে রাশিয়ার হামলা, নিহত ২৪

সর্বশেষ আপডেট : ০১:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫