১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাসকুতে পরাজিত হয়েছেন শেখ হাসিনা, কেন বললেন ফারুকী?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 85

মোস্তফা সরোয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘আজকের ডাকসুতে পরাজিত হচ্ছে কে জানেন? খুনি হাসিনা লীগ যারা বাংলাদেশ থেকে নির্বাচন গুম করে দেশটা অন্যদের হাতে তুলে দিয়েছিল।’

সবশেষে লিখেছেন, ‘আর জয়ী কে হবে? কোনো প্রার্থী বা দল না। জয়ী হবে বাংলাদেশের গণতন্ত্রের দিকে যাত্রা। জয়ী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই, যারা দিন শেষে এক হয়ে শ্লোগান দিয়েছে, ‘খুনি হাসিনার বিচার চাই’।’

আরও পড়ুন :  ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন জুলাইকন্যা তন্বী

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত ২টার পর একে একে এ ফল ঘোষণা করেন হল নির্বাচন কমিশনার। এর আগে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাসকুতে পরাজিত হয়েছেন শেখ হাসিনা, কেন বললেন ফারুকী?

সর্বশেষ আপডেট : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫