১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 106

নেপালে অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জারি করা ওই বার্তায় দূতাবাস জানায়, বর্তমানে নেপালে বসবাসরত বা সাময়িকভাবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে বাইরে অযথা বের না হওয়ার এবং নিজ নিজ বাসস্থান বা হোটেলে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে নতুন করে কেউ যেন নেপাল ভ্রমণে না যান, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে—

  • মি. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
  • মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

উল্লেখ্য, সম্প্রতি কাঠমান্ডুর পার্লামেন্ট ভবন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাস দেশটির নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্কবার্তা জারি করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

সর্বশেষ আপডেট : ০৩:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫