০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসু নির্বাচন : শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 111

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট নিয়ে শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।

অভিযোগে ফাতেমা বলেন, কেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই তালিকাটা শিবিরের প্রার্থীর।

শুধু তাই নয়, শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এই নারী ভিপি প্রার্থীর।

দুপুর ১২টা ৫২ মিনিটে এক ফেসবুক পোস্টে তিনি দুটো তালিকার ছবি তুলে ধরেছেন। এই তালিকার একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের, অপরটি হল সংসদ নির্বাচনের।

ওই পোস্টে উমামা লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলা দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা, আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।’

আরও পড়ুন : সিনেট ভবনে ভোট পড়েছে ৬০-৬৫ শতাংশ: রিটার্নিং অফিসার

উল্লেখ্য, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে। সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

দীর্ঘ সাড়ে ছয় বছর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মাঝে দেখা গিয়েছে উৎসাহ ও উদ্দীপনা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসু নির্বাচন : শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার

সর্বশেষ আপডেট : ০৩:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫