০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচন

ভোটের পরিবেশ ভালো বলে দাবি জিএস প্রার্থী হামিমের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 91

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি বলেছেন, এবারের নির্বাচনে সামগ্রিকভাবে ভোটের পরিবেশ ভালো এবং শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামিম বলেন, ‘ভোটের পরিস্থিতি খুবই ভালো। শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিছুটা কষ্ট হচ্ছে বটে, কিন্তু জাতীয় স্বার্থে ও রাষ্ট্রের স্বার্থে তারা সেই কষ্ট মেনে নিচ্ছেন।‘

আরও পড়ুন : ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

তবে ভোটের পরিবেশ ভালো বললেও কিছু অভিযোগের কথা উল্লেখ করেছেন এই প্রার্থী। তার দাবি, আগে কোনো নিয়ম না থাকলেও আজ হঠাৎ করে কিছু শিক্ষক ভোটারদের স্লিপ বা ‘প্যানেলশিপ’ দিতে বাধা দিচ্ছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এটিই একমাত্র সমস্যা যা আমরা লক্ষ্য করেছি। অন্যথায় পরিবেশ ভালোই আছে।’

টিএসসিতে দেখা গেছে, সকাল থেকেই শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করছেন। কেউ কেউ ধৈর্যের পরীক্ষা দিতে হলেও বলছেন—অনেক দিন পর ডাকসু নির্বাচন হওয়ায় এবার কষ্টটুকু আনন্দে রূপ নিয়েছে।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী।

শিক্ষার্থীদের প্রত্যাশা—অভিযোগ-অভিমানকে পেছনে ফেলে এবার যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত নেতৃত্ব উঠে আসে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসু নির্বাচন

ভোটের পরিবেশ ভালো বলে দাবি জিএস প্রার্থী হামিমের

সর্বশেষ আপডেট : ০৯:৪২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫