০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেপালে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, কাঠমান্ডুতে কারফিউ জারি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 103

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণ ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে ‘জেন জি’ প্রজন্মের নেতৃত্বে হওয়া আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, সোমবার দুপুরে নিউ বানেশ্বর এলাকায় আন্দোলনকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে পুলিশ তাদের প্রতিহত করে। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নিলে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ ঘোষণা করা হয়।

কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা ছাবিলাল রিজাল স্থানীয় প্রশাসন আইনের ৬ ধারা অনুযায়ী দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ বলবৎের ঘোষণা দেন।

আরও পড়ুন : ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই, গাজায় নিহত আরও ৮৭ জন

কারফিউর আওতায় এসেছে নিউ বানেশ্বর চৌক থেকে পশ্চিমে এভারেস্ট হোটেল ও বিজুলি বাজার আর্চ ব্রিজ পর্যন্ত, পূর্বে মিন ভবন ও শান্তিনগর হয়ে টিঙ্কুনে চৌক পর্যন্ত এলাকা। এছাড়া উত্তরে আইপ্লেক্স মল থেকে রত্ন রাজ্য সেকেন্ডারি স্কুল এবং দক্ষিণে শঙ্খমুল ব্রিজ পর্যন্ত অঞ্চলকেও কারফিউয়ের মধ্যে রাখা হয়েছে।

প্রথমে সীমিত এলাকায় কারফিউ জারি হলেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাস, উপ-রাষ্ট্রপতির বাসভবন লাইনচৌর, সিংহ দরবার, প্রধানমন্ত্রী বাসভবন বালুওয়াটারসহ বেশ কিছু সংবেদনশীল এলাকা কারফিউর আওতায় আনা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, অশান্তি দমন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে কয়েক হাজার তরুণ রাজধানীর রাস্তায় নেমে আসেন। সরকার ইতোমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাটসহ ২৬টি নিবন্ধিত নয় এমন প্ল্যাটফর্ম বন্ধের ঘোষণা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নেপালে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, কাঠমান্ডুতে কারফিউ জারি

সর্বশেষ আপডেট : ০৫:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫