১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাগরে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 115

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র জুহায়ের আয়মানের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সমিতি পাড়া সংলগ্ন সৈকতে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে জেলা প্রশাসনের পর্যটন সেল।

জুহায়ের বগুড়া পৌরসভার কাটনারপাড়া এলাকার বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে এবং জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা।

জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান জানান, রোববার দুপুরে বগুড়া থেকে আসা তিন শিক্ষার্থী লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় হঠাৎ সাগরের জোয়ারে ভেসে যান তারা। লাইফগার্ড সদস্যরা দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও জুহায়ের নিখোঁজ ছিলেন। দীর্ঘ রাতব্যাপী ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও প্রশাসনের তৎপরতা সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন : ফরিদপুরে মানুষকে কামড়ানো সেই ঘোড়াটির মৃত্যু

অবশেষে সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার হয়।

নিহতের মামা মো. মোজাহিদুর রহিম জানান, পরিবার মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হবে।

এদিকে, সী সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে অন্তত ১১ জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং ৭৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাগরে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫