০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সেনাবাহিনী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 95

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো। পুরোনো ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই-বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

এতে বলা হয়, এরপরও, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।

আরও পড়ুন : জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী আশা করে- দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সেনাবাহিনী

সর্বশেষ আপডেট : ০১:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫