ধর্ষণে ব্যর্থ হয়ে নাটোরের গুরুদাসপুরে এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জাকারিয়া হোসেন (৩০) নামের এক এই ঘটনা ঘটিয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে।
জাকারিয়া হোসেন বিয়াঘাট গ্রামের আমির হোসেনের ছেলে। অন্যদিকে আহত নারী কুমারখালি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই নারী কুমারখালি মাঠে শামুক কুড়াতে যান। তখন একা পেয়ে জাকারিয়া তাকে কুপ্রস্তাব দেন।
কিন্তু তাতে রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন জাকারিয়া। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাঁচি দিয়ে নারীকে এলোপাথাড়ি কোপান তিনি।
পরে আহত অবস্থায় মাঠের পাশে একটি বাড়ির উঠানে গিয়ে অচেতন হয়ে পড়েন তিনি।
সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক জাকারিয়া পলাতক রয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, এ বিষয়ে মৌখিক বা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা ডেস্ক 









