জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিনোদন মহলে নানা জল্পনা চলছিল। কখনো প্রেম, আবার কখনো বিয়ের গুঞ্জন—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তারা। তবে অবশেষে নিজেই মুখ খুললেন দীঘি।
সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দীঘি জানান, তৌহিদের সঙ্গে তার পরিচয় হয় একটি টেলিভিশন অনুষ্ঠানে। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব। কিন্তু বিষয়টি ভাইরাল হয়ে গেলে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় দুজনকেই। দীঘির ভাষায়, “আমরা কেউই কখনো বলিনি যে সম্পর্কে আছি। অনেকেই ভেবেছিলেন, কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। বরং তৌহিদ এই বিষয়ে আরও কড়াকড়ি ছিল।”
আরও পড়ুন : ছাত্রদের নগ্ন করে ভিডিও করতেন আফ্রিদি
অভিনেত্রী আরও জানান, অতিরিক্ত গুঞ্জন ও ভুয়া খবরের কারণে পরিবারের পক্ষ থেকেও চাপ আসে। এর ফলে দীর্ঘ সময় তাদের মধ্যে স্বাভাবিক যোগাযোগ বন্ধ ছিল। প্রায় এক বছর থেকে দেড় বছর একে অপরের সঙ্গে কথাই হয়নি বলে জানান দীঘি।
প্রসঙ্গত, সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। এই ঘটনায় তার ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়। তবে নানা গুজবের মাঝে দীঘির খোলামেলা বক্তব্যই বর্তমানে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
ঢাকা ডেস্ক 









