১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 98

রাজধানীবাসীর জন্য অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। টানা তাপদাহ আর অস্বস্তির পর আজ রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমে মিলতে পারে স্বস্তি।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। একইসঙ্গে ঢাকার কিছু এলাকায় হালকা বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন : বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচ শহরের তালিকায় ঢাকা

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

শুধু ঢাকা নয়, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু–এক জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫