১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেপালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে থামল বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 151

চার বছর পর কাঠমান্ডুর মাঠে নেপালের বিপক্ষে নামলেও জয় ধরা দেয়নি বাংলাদেশ ফুটবল দলের। শনিবার (৬ সেপ্টেম্বর) ফিফা প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়াদের ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়।

আশি-নব্বইয়ের দশকে নেপালের বিপক্ষে সহজ জয় ছিল লাল-সবুজদের নিয়মিত চিত্র। কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে সমীকরণ। গত পাঁচ বছরে প্রতিপক্ষের বিপক্ষে একটিও জয় পায়নি বাংলাদেশ। যদিও আজকের ড্র অন্তত সেই হতাশার ধারাবাহিকতায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

কাঠমান্ডুর ত্রিপুরেশ্বর মাঠে প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৩৬তম মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ধরতে গিয়ে বল ফসকান নেপালের গোলরক্ষক কিরণ। তখন বাংলাদেশি ফরোয়ার্ডের সামনে ফাঁকা পোস্ট ছিল। কিন্তু সুবর্ণ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

আরও পড়ুন : অন্ধভাবে চ্যাটজিপিটি ভরসা, কর্মক্ষেত্রে বিপাকে তরুণী

অন্যদিকে ম্যাচে অভিষেক হওয়া আবাহনীর গোলরক্ষক সুজন হোসেন বেশ আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখান। নেপালের কয়েকটি আক্রমণ ঠেকাতে কোনো ভড়কানি দেখা যায়নি তার খেলায়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলনামূলক গোছানো ফুটবল খেললেও ভারী মাঠে দুই দলের খেলোয়াড়দের স্বাভাবিক ছন্দে সমস্যা হয়েছে। বল দখল আর পাসিংয়ে কিছুটা উন্নতির ছাপ থাকলেও গোল আদায় করতে পারেনি জামাল ভূঁইয়ারা।

২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের সঙ্গে ড্র করেই ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ। তার আগে একই বছরের মার্চে কাঠমান্ডুতেই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজরা। সেই স্মৃতি এবারও বদলাতে পারল না।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ সেপ্টেম্বর। সেখানেই নির্ধারণ হবে কাঠমান্ডু সফরে শেষ হাসি কে হাসবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নেপালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে থামল বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০৮:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫