১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে , নিহত বেড়ে ৫

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 79

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস  নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে অনেক। লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক এ তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় মিলেছে। তারা হলেন, জয়নাল আবেদীন (৫৭), মোরশেদ আলম (৪০), হুমায়ুন কবির, মাজেদ ও রিপন ।

এদের মধ্যে জয়নাল আবেদীন ও মোরশেদ আলম সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের বাসিন্দা ছিলেন। আর হুমায়ুন কবির চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : স্বামী,সতীন ও শিশুসন্তানকে আগুনে পুড়িয়ে দিল প্রথম স্ত্রী, অতপরঃ…

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে। ঘটনার পর থেকে চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ৫ জন নিহত হওয়ার খবর পেয়েছি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে , নিহত বেড়ে ৫

সর্বশেষ আপডেট : ০২:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫