মুন্সীগঞ্জে বিষাক্ত মদ খেয়ে ৪ জন প্রাণ হারিয়েছেন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এক এক করে চারজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি, বিষাক্ত ও অতিরিক্ত মদপানের কারণে তাদের মৃত্যু হয়েছে।
জানা গেছে, কাঠাদিয়া গ্রামে মতি বেপারীর বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান ছিলো। হয়তো সেখানে মদ পানের ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তিরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
আরও পড়ুন :
এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন—রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি তারা সবাই মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান।
এই ঘটনার বিষয়ে এখনও কোনো তথ্য পাইনি বলে জানায় টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম।
ঢাকা ডেস্ক 









