০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আগামী ৫ দিনের আবহাওয়া নিয়ে যা জানা গেল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 43

আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনে দেশজুড়ে অস্থায়ী ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ অবস্থায় দেশের তিন বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। 

এছাড়া, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

আরও পড়ুন : আজকের বাজার দর

রোববার (৭ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরদিন সোমবার (৮ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। তবে এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আর মঙ্গলবারও (৯ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আগামী ৫ দিনের আবহাওয়া নিয়ে যা জানা গেল

সর্বশেষ আপডেট : ০২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫