১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে ফের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 83

ছবি : সংগৃহীত

ফের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে । স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের শিওয়ার জেলা ও পাকিস্তান সীমান্তবর্তী বারকাশকট এলাকায় আবারও অনুভূত হয় ভূমিকম্প।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, এই কম্পনের উৎপত্তি মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গত রোববারের ধ্বংসাত্মক কম্পনের পর এটি একই অঞ্চলে তৃতীয় ধাক্কা।

রোববারের প্রথম ভূমিকম্পে দেশটিতে দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। এতে বহু বাড়ি ও ছোট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : তারেক রহমান দেশে ফেরা নিয়ে যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

গত রোববারের প্রথম ধাক্কা ছিল ৬ মাত্রার, যা কুনার ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক ধ্বংস চালায়। হতাহত হয়েছেন কয়েক হাজার মানুষ। মঙ্গলবার দ্বিতীয় ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার ছিল, যা পাহাড় ধসে গ্রামীণ এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়।

পরপর এই তিনটি ভূমিকম্পে হাজার হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। স্কুল, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেঁচে থাকা মানুষগুলো গৃহহীন হয়ে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। নিরাপদ আশ্রয় ও খাদ্যের অভাবে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আফগানিস্তানে ফের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সর্বশেষ আপডেট : ০৮:২৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫