১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের আকাশে দেখা যাবে ‘রক্তাক্ত চাঁদ’!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 136

ব্লাড মুন বা রক্তাক্ত চাঁদ। ছবি: সংগৃহীত

আবারও এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। চলতি মাসের ৭ তারিখেই হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যে ঘটনাটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। মহাকাশ নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য সুখবর হচ্ছে, এটি বাংলাদেশ থেকেও দেখা যাবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। তবে পূর্ণগ্রাস গ্রহণের সময়টাই সবচেয়ে আকর্ষণীয়। এই সময়েই দেখা যাবে ‘ব্লাড মুন’।

বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না। রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে।

আরও পড়ুন : এআই-মানবীর সঙ্গে প্রেম, দেখা করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

রাত সাড়ে ১০টায় পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপরে পড়বে। এই মুহূর্তে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না, বরং লালচে বা তামাটে রঙ ধারণ করবে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ হতে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দু’দিকের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকার ৯০ ভাগ অঞ্চল থেকে এটি দেখা যাবে না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের আকাশে দেখা যাবে ‘রক্তাক্ত চাঁদ’!

সর্বশেষ আপডেট : ১০:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫