০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 69

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ১১২ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১৬ জন করে, ময়মনসিংহে ১০ জন এবং সিলেটে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩০ জনে। মৃতদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এ ছাড়া, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৩০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্ষাকালে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। তাঁরা দ্রুত আক্রান্তদের চিকিৎসা নেওয়ার পাশাপাশি ঘরের ভেতর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৮:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫