পতিতাবৃত্তির অভিযোগে রাজধানীর উত্তরায় আবাসিক হোটেল ‘হোটেল দ্য স্কাই গার্ডেন’ থেকে পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুরি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহাদাৎ হোসেন সুজন (৩৪), রাজশাহীর মতিহার উপজেলার শ্যামপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে মো. শামীম (৩৯), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কামারগ্রামের ওদুত মোল্লার ছেলে শাকিল মোল্লা (২৩), নওগার মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রায়হান (২৪), ঢাকার নবাবগঞ্জের দোহার এলাকার মো. মহসিনের
ছেলে মো. পারভেজ (২৭), ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের আজই উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৩৫), নওগাঁর পত্নীতলা উপজেলার বাকরইল গ্রামের আবু সাঈদের ছেলে আবু সায়েম (৪৬) ও পাঁচ নারী।
আরও পড়ুন : যেসব লক্ষণ দেখলে বুঝবেন স্ট্রোকের ঝঁকিতে আছেন আপনি
জানা যায়, আবু সায়েম হোটেলটির ম্যানেজার, আশরাফুল আলম ফ্লোর ইনচার্জ, রায়হান ও শাকিল ক্লিনার, শাহাদাৎ হোসেন সুজন সেপ এবং ফ্রন্ট ডেক্স রিসিপশনিস্ট পারভেজ ও শামীম।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ওই পাঁচ নারী হোটেলটিতে পতিতাবৃত্তি করতো। হোটেলের ভেতরে বডি মেসেজ আর স্পার নাম করে চলতো পতিতাবৃত্তি।
রিপোর্টার 









